Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আদালতে মীমাংসা হবে’

‘বাবুরাও’ অর্থাৎ পরেশ রাওয়ালকে ছাড়া ছবিটি কীভাবে তৈরি হবে, সেই প্রশ্নে রাতের ঘুম উড়েছে নির্মাতাদের।

‘আদালতে মীমাংসা হবে’
  • ২৮ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

প্রশ্নের মুখে ‘হেরাফেরি ৩’। ‘বাবুরাও’ অর্থাৎ পরেশ রাওয়ালকে ছাড়া ছবিটি কীভাবে তৈরি হবে, সেই প্রশ্নে রাতের ঘুম উড়েছে নির্মাতাদের। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। সদ্য পরেশ জানিয়েছেন, এই ছবির জন্য অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফে তাঁকে যে অগ্রিম পারিশ্রমিক দেওয়া হয়েছিল, সুদ সহ তা ফেরত দিয়েছেন তিনি। তারপর থেকেই অক্ষয় ও পরেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। সদ্য পরেশের ছবি ছাড়ার বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অক্ষয়। প্রকাশ্যে এসেছে অক্ষয়ের ‘হাউজফুল ৫’ ছবির ট্রেলার। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে অক্ষয় বলেন, ‘পরেশ আমার সহঅভিনেতা। তাঁর প্রসঙ্গে বোকামো বা এধরনের কোনও শব্দ ব্যবহৃত হোক, আমি চাই না। আমরা গত ৩৫ বছর ধরে একসঙ্গে কাজ করেছি। ও আমার খুব ভালো বন্ধু। অসাধারণ অভিনেতাও। যেটা ঘটেছে, সেটা ভীষণ গুরুতর বিষয়। এটা কথা বলার জন্য সঠিক জায়গা নয়। যা হবে তা আদালতেই মীমাংসা হোক।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ