Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশে এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের  (এলপিএ) তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।

দেশে এবার স্বাভাবিকের থেকে বেশি  বৃষ্টিপাত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের  (এলপিএ) তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। সার্বিকভাবে বর্ষাকালে দেশের দীর্ঘকালীন স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮৭ সেন্টিমিটার। এলপিএ-র তুলনায় ১০৫ থেকে ১১০ শতাংশ বেশি বৃষ্টি আবহাওয়াগতভাবে স্বাভাবিকের থেকে বেশি বলে মনে করা হয়।  ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি স্বাভাবিক বলে ধরা হয়। বর্ষাকালীন সম্ভাব্য বৃষ্টির যে মানচিত্র প্রকাশ করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, তাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু অংশে খানিকটা কম বৃষ্টির সম্ভাবনা ও উত্তরবঙ্গের একেবারে উপরের দিকের অংশে স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টি হওয়ার সম্ভাবনার ইঙ্গিত করা হয়েছে। 

Advertisement

গত বছরের বর্ষা মরশুমের জন্য কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস জারি করেছিল, দেশে সার্বিকভাবে এলপিএ-র তুলনায় ১০৬ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। বর্ষা মরশুম শেষ হওয়ার পর দেখা যায়  সার্বিক হিসেবে ১০৮ শতাংশ বৃষ্টি হয়েছে। গত বর্ষা মরশুমে দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও দক্ষিণ অংশে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি (একশো শতাংশের অধিক) বৃষ্টি হয়েছিল। শুধু পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম (৮৬ শতাংশ) বৃষ্টি হয়। এবারও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশে স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টি হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরের বড় অংশে স্বাভাবিকের থেকে খানিকটা কম বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দেশের বাকি অংশে মোটামুটি স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মূত্যুঞ্জয় মহাপাত্র এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ