নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি নেতারা বাংলায় থাকছেন। বাংলার মাটিতে রাজনীতি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছেন তাঁরা। ভোটে দাঁড়িয়ে নির্বাচিতও হয়ে যাচ্ছেন কোনও কোনও ক্ষেত্রে। তাঁরাই আবার বাংলার মানুষের বিরুদ্ধে কথা বলছেন! বাংলাভাষীদের হেনস্তা করছেন তাঁরা। প্রাপ্য অর্থ তাঁরা বন্ধ করে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন। তাঁরাই তো বহিরাগত। এমনটাই দাবি করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়রা একযোগে দাবি করেছেন, যেভাবে বাংলার বিরুদ্ধে কথা বলছে বিজেপি তাতে ওরা চিরকাল বহিরাগত থেকে যাবে। ভোটবাক্সে বাংলার মানুষ ওদের শাস্তি দেবেই।



