Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, হড়পা বানে মৃত্যু ২০০-রও বেশি!

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পাকিস্তান। ভারী বৃষ্টির জেরে হড়পা বানের প্রকোপে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হল ২১৪ জনের।

পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, হড়পা বানে মৃত্যু ২০০-রও বেশি!
  • ১৬ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

১৬ আগষ্ট, ইসলামাবাদ: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পাকিস্তান। ভারী বৃষ্টির জেরে হড়পা বানের প্রকোপে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হল ২১৪ জনের। গত ৩৬ ঘণ্টা ধরে প্রতিবেশী দেশে এই মৃত্যুমিছিল ক্রমেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে।

Advertisement

পাক আধিকারিকরা শুক্রবার জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশেই। এই এলাকাতেই আকস্মিক বন্যার জেরে বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২১ আগস্ট পর্যন্ত টানা বৃষ্টিপাত চলতে পারে। 

প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে মোট ১৯৮ জনের। এরমধ্যে ১৪ জন মহিলা ও কমপক্ষে ১২টি শিশুও রয়েছে। 

পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ জেলার সারলি সাচা গ্রামে একটি বাড়ি ভূমিধসের কবলে পড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে থাকা একই পরিবারের ছয় সদস্য ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বলে জানিয়েছে জেলা কর্তৃপক্ষ। তবে, পরিস্থিতি সামলাতে একাধিক জেলাজুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনীর টিম।

Advertisement
সম্পর্কিত সংবাদ