Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজপথ পরিষ্কার রাখতে এবার ৩৬ জন সাফাইকর্মীর দল গঠন

রাজপথ পরিষ্কার রাখতে এবার ৩৬ জন সাফাইকর্মীর দল গঠন
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপথ সাফ রাখতে বিশেষ উদ্যোগ নিল রাজপুর সোনারপুর পুরসভা। নিজস্ব রাস্তার পাশাপাশি পিডব্লুডি এবং কেএমডিএ-এর রাস্তাগুলিকেও পরিষ্কার করতে ৩৬ জন সাফাইকর্মীর দল গঠন করেছে তারা। পুরসভার ১৫০ বছর পূর্তির অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

পুরসভার অধীনস্থ রাস্তাগুলিতে নিয়মিত ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আবর্জনা অপসারণ, সবই হয়। কিন্তু এই পুর এলাকাতেই পিডব্লুডি এবং কেএমডিএ আওতাধীন অনেক রাস্তা রয়েছে, যেখানে সাফাইয়ের কাজ অনিয়মিত। যেমন গড়িয়া শীতলা মন্দির থেকে গোবিন্দপুর (পুর এলাকা পর্যন্ত), বোড়াল রোড, মহামায়াতলা থেকে নতুন হাট, হরহরিতলার জে এন বসু রোড ইত্যাদি রাস্তাগুলির সাফাই নিয়েই নানা সময়ে নানা অভাব অভিযোগ উঠে এসেছে। তাই এবার পুরসভা ঠিক করেছে, এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে পরিষ্কার রাখতেও উদ্যোগ নেওয়া হবে।
পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল বলেন, গোটা পুরসভা এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই পুরসভার সঙ্গে সঙ্গে এবার পিডব্লুডি এবং কেএমডিএ-এর রাস্তাও সাফাই করা হবে। রোজ ভোর ছ’টা থেকে এই কর্মীরা কাজ করবেন। রবীন্দ্র জয়ন্তীর দিন প্রকল্পের সূচনা হয়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ