Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

বিদেশ মন্ত্রকের উপর অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট

বাঙালি যুবকের রুশ স্ত্রী সন্তানকে নিয়ে রাশিয়া পালিয়ে যাওয়ার মামলায় শুক্রবার বিদেশ মন্ত্রকের ওপর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

বিদেশ মন্ত্রকের উপর অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালি যুবকের রুশ স্ত্রী সন্তানকে নিয়ে রাশিয়া পালিয়ে যাওয়ার মামলায় শুক্রবার বিদেশ মন্ত্রকের ওপর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে ছিল মামলার শুনানি। নাবালক স্তাভ্যকে ফেরাতে কেন রাশিয়ায় থাকা ভারতীয় দূতাবাস সক্রিয় হচ্ছে না? কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, রাশিয়ার সঙ্গে যৌথভাবে কমিটি গড়ে ছেলেটিকে দেশে ফেরান। আগামী দু সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে, হুমকি, খুন সহ একাধিক মামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া দক্ষিণেশ্বর এলাকায় জয়ন্ত সিংয়ের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এখন বিচারবিভাগীয় হেফাজতে জেলে রয়েছে জয়ন্ত সিং। তবে কলকাতা হাইকোর্ট তাকে জামিনের নির্দেশ দিতেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। কেন রাজ্য জামিন আটকাচ্ছে না, তা জানতে চেয়ে রাজ্য পুলিসের ডিজিকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি হবে পরবর্তী শুনানি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ