নয়াদিল্লি: স্বামী ধর্ষণের মামলায় অভিযুক্ত। এজন্য তাঁর স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল রাজস্থান হাইকোর্ট। শুক্রবার সেই নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই মহিলার বিদেশে যেতে কোনও বাধা নেই। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে রাজস্থান সরকারকে এই বিষয়ে নোটিসও দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তিও বিদেশে যেতে পারবেন। এর জন্য তাঁকে ২ লক্ষ টাকা জমা রাখতে হবে। অভিযুক্ত পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, ওই মহিলা মামলার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তাঁকে হাইকোর্ট কখনও নোটিসও দেয়নি। অথচ তাঁর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তিনি বিদেশে গেলে স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করবেন, এটা ধরে নেওয়া সম্পূর্ণ কাল্পনিক আশঙ্কা।ওই মহিলা আমেরিকায় চাকরি করতেন।



