Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

এবার চিনির উৎপাদন কম, দামবৃদ্ধির আশঙ্কা

এবার দেশে চিনির উৎপাদন বেশ কম। ফলে বাজারে দাম বাড়ার প্রবল সম্ভাবনা। কীভাবে জোগান জিইয়ে রেখেও চিনির দাম নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে দিশা খুঁজছে কেন্দ্র।

এবার চিনির উৎপাদন কম, দামবৃদ্ধির আশঙ্কা
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার দেশে চিনির উৎপাদন বেশ কম। ফলে বাজারে দাম বাড়ার প্রবল সম্ভাবনা। কীভাবে জোগান জিইয়ে রেখেও চিনির দাম নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে দিশা খুঁজছে কেন্দ্র।

Advertisement

ভারতে গড়ে চিনির চাহিদা ২৯ মিলিয়ন টন। গতবার উৎপাদন হয়েছিল ৩৪ মিলিয়ন টন। আখের চাষ হয়েছিল ৪৫৩ মিলিয়ন টন। তার থেকে কিছুটা ইথানল তৈরির জন্য সরিয়ে রেখে বাকিটা চিনিতে পরিণত করা হয়েছিল। এবারও তাই হচ্ছে। সরকারি সূত্র জানা গিয়েছে, এবার ৪৩৯ মিলিয়ন টন আখ উৎপাদন হয়েছে। যার থেকে চিনি তৈরি হচ্ছে ২৫.৪ মিলিয়ন টন। ফলে চাহিদার চেয়ে জোগানের পরিমাণ কম হতে চলেছে। দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। গতবার ২.১ মিলিয়ন টন ইথানল তৈরির জন্য ব্যবহার হয়েছিল। এবার তা বাড়িয়ে সাড়ে ৩ মিলিয়ন টন করা হয়েছে। পেট্রলের সঙ্গে ইথানল মিশিয়ে জ্বালানিতে পরিবর্তন আনতেও সরকার উদ্যোগ নিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ