Bartaman Logo
১০ জুন, ২০২৬

২৯ মে মহাকাশে যাবেন শুভাংশু

মে মাসে শুভাংশু শুক্লার মহাকাশে যাওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার দিনক্ষণও জানিয়ে দেওয়া হল। অ্যাক্সিওম স্পেস মঙ্গলবার জানিয়েছে, তিন সঙ্গী সহ ২৯ মে মহাকাশে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু।

২৯ মে মহাকাশে যাবেন শুভাংশু
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মে মাসে শুভাংশু শুক্লার মহাকাশে যাওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার দিনক্ষণও জানিয়ে দেওয়া হল। অ্যাক্সিওম স্পেস মঙ্গলবার জানিয়েছে, তিন সঙ্গী সহ ২৯ মে মহাকাশে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। এদিন সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ভারতীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করবে মহাকাশ যান। এই মিশনের পাইলট নির্বাচিত হয়েছেন শুভাংশু। ১৪ দিন তাঁরা মহাকাশে থাকবেন। নাসা ও ইসরোর যৌথ সহযোগিতায় এই মিশন সম্পন্ন হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ