Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অতিথি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ছাত্রছাত্রীদের, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারকে ঘেরাও

অতিথি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ছাত্রছাত্রীদের, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারকে ঘেরাও
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গেস্ট টিচার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিস তথা কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে শোরগোল পড়ে যায়। পড়ুয়াদের অভিযোগ, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেস্ট টিচার নিয়োগ হবে। সেই নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ না করে মঙ্গলবার থেকেই ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে উপাচার্যকে ঘেরাও করে বেশ কয়েকজন পড়ুয়া। তার জেরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের জেরে ইন্টারভিউ আপাতত বন্ধ করা হয়। 

Advertisement

এবিষয়ে চাকরি প্রার্থীরাও সরব হন। তাঁদের অভিযোগ, বিজেপির ছত্রচ্ছায়ায় থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিজেদের পছন্দমতো গেস্ট টিচার নিয়োগ করছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম। উপাচার্য বলেন, আমাদের দিক থেকে অনৈতিক কিছুই করা হয়নি। যে আবেদন জমা পড়েছিল বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল। সেটা ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হল। সেটা দিতে একটু দেরি হয়েছে। কিন্তু, গোটা বিষয়টি একদমই স্বচ্ছ। আমাদের শর্ট লিস্টিং হয়ে গিয়েছে। যাঁরা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, তাঁদেরই ফোন করে ডাকা হয়েছে। সম্পূর্ণ পরিষ্কারভাবে লিস্ট প্রকাশ করেই করা হয়েছে। কাইফ শেখ নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, সকলেই দেখেছে যে একটি বিজ্ঞাপন বেরিয়েছিল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ করা হবে। আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেলাম কিন্তু তারপরে কোনও মেরিট লিস্ট বের হয়নি। কারা ইন্টারভিউ দিতে আসবে, সেটাও কেউ দেখতে পায়নি। কারা গেস্ট লেকচারার হবে, তারা আদৌ যোগ্য না অযোগ্য, সেটা আমরা দেখতে চেয়েছি। সেই জন্য আমরা রেজিস্ট্রার স্যারকে প্রশ্ন করলাম। কোনও উত্তর দিতে না পারায় এদিন ঘেরাও করেছি। আমাদের দাবি স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।  পড়ুয়াদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ