Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩ ডাক্তারের বদলি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

মেধার ভিত্তিতে পোস্টিং হয়, নাকি যেখানে খুশি পাঠিয়ে দেওয়া হয়? আর জি কর আন্দোলনে যুক্ত তিন চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকে বদলির মামলায় রাজ্যের কাছে প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

৩ ডাক্তারের বদলি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেধার ভিত্তিতে পোস্টিং হয়, নাকি যেখানে খুশি পাঠিয়ে দেওয়া হয়? আর জি কর আন্দোলনে যুক্ত তিন চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকে বদলির মামলায় রাজ্যের কাছে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। ‘তিন চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পোস্টিংয়ের পদ্ধতির ন্যায্যতা কীভাবে প্রমাণ করবেন?’— সোমবার এই মর্মে রাজ্যের কাছে প্রশ্ন রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একইসঙ্গে আদালত মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছে, অনিকেত এখনই নতুন পোস্টিং না নিলেও, তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও শাস্তিমূলক পদক্ষেপ করবে না বলেই আশা রাখছে কোর্ট। আজ, মঙ্গলবার ফের মামলার শুনানি হবে। অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকে সম্প্রতি প্রথম পোস্টিংয়ের জায়গা থেকে অন্যত্র বদলি করেছে রাজ্য প্রশাসন। আসফাকুল্লা ও দেবাশিস নতুন কর্মস্থলে যোগ দিলেও, যোগ দেননি অনিকেত। এদিন তাঁর মক্কেলের হয়ে সওয়াল করেন, অনিকেতের বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করা হয়। আর মামলা চলাকালীন যেন আর জি কর হাসপাতালেই কাজ করতে দেওয়া হয়। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি জানান, আর জি করের অ্যানাস্থেশিয়া বিভাগে যে শূন্যপদ রয়েছে, আগামী সোমবার পর্যন্ত তাতে নিয়োগ করবে না রাজ্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ