Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য বার কাউন্সিলের নির্বাচন, স্বচ্ছ ভোটার লিস্ট চেয়ে মামলা

রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ এবং নথিভুক্ত আইনজীবীদের নাম নতুন তালিকায় তোলার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

রাজ্য বার কাউন্সিলের নির্বাচন,  স্বচ্ছ ভোটার লিস্ট চেয়ে মামলা
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ এবং নথিভুক্ত আইনজীবীদের নাম নতুন তালিকায় তোলার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শুক্রবার বিষয়টি নিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাকারী আইনজীবীদের দাবি, আগামী মাসের শেষ বা তৃতীয় সপ্তাহে বার কাউন্সিলের নির্বাচন হওয়ার সম্ভাবনা। তার জন্য যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখান থেকে বহু নতুন আইনজীবীর নাম বাদ গিয়েছে। এমনকী, বাদ পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও নাম! অথচ এই দু’জনেই নথিভুক্ত আইনজীবী। পাশাপাশি কয়েক হাজার আইন পাশ করা নতুন আইনজীবীদের নামও নেই তালিকায়। অন্তত সাত থেকে আট হাজার আইনজীবীর নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি নতুন নাম যুক্ত করার কাজও হয়নি বলে অভিযোগ। সূত্রের খবর, ২০১৮ সালে অনুষ্ঠিত শেষ নির্বাচনে প্রায় ৩০ হাজার আইনজীবী ভোট দেন। সাতবছর পরে প্রকাশিত নতুন তালিকাতেও প্রায় সমসংখ্যক ভোটারের নাম! শুনানরি সম্ভাবনা আগামী সপ্তাহে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ