Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা

ঘরের মাঠের চেনা পিচেই ঘায়েল শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো রানও তুলতে পারল না দ্বীপরাষ্ট্রটি। সুপার এইটে রবিবার ইংল্যান্ডের দেওয়া ১৪৭-এর টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানেই গুটিয়ে গেলেন দাসুন শানাকারা। ৫১ রানে হেরে সেমি-ফাইনালের পথ দুর্গম হল তাঁদের।

ইংল্যান্ডের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাল্লেকেলে: ঘরের মাঠের চেনা পিচেই ঘায়েল শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো রানও তুলতে পারল না দ্বীপরাষ্ট্রটি। সুপার এইটে রবিবার ইংল্যান্ডের দেওয়া ১৪৭-এর টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানেই গুটিয়ে গেলেন দাসুন শানাকারা। ৫১ রানে হেরে সেমি-ফাইনালের পথ দুর্গম হল তাঁদের।

Advertisement

খোঁড়াতে খোঁড়াতে গ্রুপ পর্বের গণ্ডি টপকেছে ইংল্যান্ড। এদিন সুপার এইটের ম্যাচেও পাল্লেকেলের স্লো পিচে ইংলিশ ব্যাটাররা সমস্যায় পড়েছিল। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে তারা তোলে ১৪৬। তারমধ্যে ফিল সল্টের একারই ৬২। ৬টি চার ও ২টি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংসই ইংল্যান্ডকে লড়াইয়ের অক্সিজেন জোগায়। এছাড়া বলার মতো রান কেবলমাত্র উইল জ্যাকসের (২১)। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানেই ৫ উইকেট খুইয়ে ভেন্টিলেশনে চলে যায় শ্রীলঙ্কা। জোফ্রা আর্চার ও উইল জ্যাকসের পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণে হাঁসফাঁস করলেন পাঠুম নিশাঙ্কারা। শ্রীলঙ্কার হয়ে একমাত্র লড়াই করলেন ক্যাপ্টেন দাসুন শানাকা (৩০)। বাকিদের রান বলার মতো নয়। শ্রীলঙ্কার স্পিনিং পিচে শানাকাদেরই ধরাশায়ী করল ইংল্যান্ডের স্পিনাররা। উইল জ্যাকস একাই ৩ উইকেট নিয়েছেন। ব্যাটে-বলে পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরাও এই অলরাউন্ডার।

সম্পর্কিত সংবাদ