Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুইটিদের সঙ্গে ট্রফি নিলেন ক্রীড়ামন্ত্রী

রবিবার দুপুরের পর ময়দানের রং লাল-হলুদ। ড্রাম, পতাকা, থ্রিডি টিফোয় মাঠমুখী ইস্ট বেঙ্গল জনতা। আগেই উওমেন লিগ জিতে নিয়েছিল লাল-হলুদের মহিলা দল।

সুইটিদের সঙ্গে ট্রফি নিলেন ক্রীড়ামন্ত্রী
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার দুপুরের পর ময়দানের রং লাল-হলুদ। ড্রাম, পতাকা, থ্রিডি টিফোয় মাঠমুখী ইস্ট বেঙ্গল জনতা। আগেই উওমেন লিগ জিতে নিয়েছিল লাল-হলুদের মহিলা দল। এদিন ঘরের মাঠে শেষ ম্যাচে গোকুলাম কেরালাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। জোড়া লক্ষ্যভেদ ঘানার এলসাদ্দাইয়ের। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন সৌম্যা গুগুলথ। ম্যাচের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন ফুটবলাররা। মহিলা দলকে ১২ লক্ষ টাকা ইনসেনটিভ ছাড়াও আলাদা টিম বাসের ঘোষণা করেন লাল-হলুদ সভাপতি মুরারী লোহিয়া। উওমেন লিগ জেতার সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে প্রমীলা ব্রিগেড। 

Advertisement

এদিকে, ইস্ট বেঙ্গল ফুটবলারদের সঙ্গেই ট্রফি গ্রহণ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আইএসএল ফাইনালে প্রথমে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এদিন সুর চড়িয়ে অরূপের বিস্ফোরণ, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। খেলার মাঠে গৈরিকীকরণকে ধিক্কার। এটা কোনওভাবেই মানা যায় না। তবে ইস্ট বেঙ্গলকে অভিনন্দন। এই সাফল্য গোটা বাংলার জয়।’ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘অসাধারণ কৃতিত্ব। ক্লাবকে গর্বিত করেছে মহিলা দল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ