Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আজ সুপ্রিম কোর্টে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের শুনানি

আজ বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (স্যার) ইস্যুতে সুপ্রিম কোর্টে শুনানি। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হবে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, যোগেন্দ্র যাদব, মহুয়া মৈত্র, কে সি বেণুগোপাল সহ মোট সাতটি মামলার একসঙ্গে শুনানি হবে।

আজ সুপ্রিম কোর্টে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের শুনানি
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (স্যার) ইস্যুতে সুপ্রিম কোর্টে শুনানি। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হবে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, যোগেন্দ্র যাদব, মহুয়া মৈত্র, কে সি বেণুগোপাল সহ মোট সাতটি মামলার একসঙ্গে শুনানি হবে। বিবাদী নির্বাচন কমিশন অব ইন্ডিয়া তাই প্রবল চাপে রয়েছে। তবে আজ যেহেতু প্রথমদিনের শুনানি, তাই কমিশনকে নোটিস করা হতে পারে। সেই মতো কমিশন সময় মতো জবাব দেবে। তবে কমিশনের চিন্তা একটিই। যদিএর ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত? ইতিমধ্যেই বিহারের ভোটারদের ৫৭.৪৮ শতাংশ ইনিউমারেশন ফর্ম ফিলাপ হয়ে গিয়েছে। তাই আজ সুপ্রিম কোর্টে কী হয়, আগ্রহ গোটা দেশেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ