Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২০৩০ বিশ্বকাপ: ফাইনাল আয়োজন করতে প্রস্তুত স্পেন

২০০২ সালে যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া এবং জাপান। ২৪ বছর পর ফের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে একাধিক দেশ।

২০৩০ বিশ্বকাপ: ফাইনাল আয়োজন করতে প্রস্তুত স্পেন
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: ২০০২ সালে যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া এবং জাপান। ২৪ বছর পর ফের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে একাধিক দেশ। আমেরিকার পাশাপাশি কানাডা ও মেক্সিকোতে হবে বেশ কিছু ম্যাচ। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পতুর্গাল ও মরক্কো। সেবারই বিশ্বকাপের শতবর্ষ পালিত হবে। সেই উপলক্ষ্যে বেশ কিছু ম্যাচ হবে ১৯৩০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আর্জেন্তিনা ও উরুগুয়েতে। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি ফিফা। একটা সময় মনে হয়েছিল, মেগা আসরের খেতাবি লড়াই আয়োজনের দৌড়ে এগিয়ে মরক্কো। কারণ, সেখানকার হাসান টু স্টেডিয়ামকে নতুন করে সাজানো হচ্ছে। প্রায় ১ লক্ষ ১৫ হাজার দর্শক বসতে পারবে নবনির্মিত স্টেডিয়ামে। যার কাজ শেষ হবে ২০২৮ সালে। তবে চলতি মাসেই আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মুখ পুড়েছে মরক্কোর। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর তার জেরেই ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে কিছুটা ব্যাকফুটে মরক্কো। সেই সুযোগেই এগিয়ে গেল স্পেন। সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউজেন বলেন, ‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে। আমরা কাপ জিতে মাঠ ছাড়ব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ