Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দঃ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। মাত্র ৩৩ বছর বয়সেই ক্রিকেট জীবন থেকে অবসর নিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দঃ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের
  • ২ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

ডারবান, ২ জুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। মাত্র ৩৩ বছর বয়সেই ক্রিকেট জীবন থেকে অবসর নিলেন তিনি। ২০১৮ সালে ভারতের বিপক্ষে কেপটাউনে হওয়া ওডিআই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ডেব্যু করেন তিনি। ওয়ানডে, টি২০ এবং আইপিএলের ঘরোয়া লিগের ক্রিকেটে ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং তাঁকে দ্রুত জনপ্রিয় করে তোলে। 

Advertisement

এদিন বিদায়বার্তার ইনস্টাগ্রাম পোস্টে সতীর্থ ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ক্লাসেন। আবেগতাড়িত হয়ে পোস্টে লেখেন,আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার এই সিদ্ধান্ত আমার পক্ষে দুঃখের। এই সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ছিল। তবে আমি মনে করি এটি আমার জন্য সঠিক সিদ্ধান্ত। আমার ক্যারিয়ারে কয়েকজন বিশেষ কোচ ছিলেন যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। তাঁদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। প্রোটিয়া ব্যাজ বুকে নিয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং চিরকাল তা থাকবে। আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি আমার এই সিদ্ধান্ত আমাকে সেই সুযোগ দেবে। প্রসঙ্গত, দেশের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ান-ডে এবং ৫৮টি টি২০ ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ওডিআইতে তাঁর গড় ৪৩.৬৬৯। স্ট্রাইক রেট ১১৭.০৫। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ