Bartaman Logo
১০ জুন, ২০২৬

পড়ুয়াদের আন্দোলনে সংহতি, কাশ্মীরে গৃহবন্দি মেহবুবা সহ একাধিক নেতা

জম্মু ও কাশ্মীরে ফের উত্তেজনা। সংরক্ষণ নীতির বিরোধিতা করে রবিবার আন্দোলনের ডাক দিয়েছিল পড়ুয়ারা। সেই আন্দোলনে যাতে অংশ নিতে না পারেন, তার জন্য এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ একাধিক নেতা-নেত্রীকে গৃহবন্দি করা হয়।

পড়ুয়াদের আন্দোলনে সংহতি, কাশ্মীরে গৃহবন্দি মেহবুবা সহ একাধিক নেতা
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের উত্তেজনা। সংরক্ষণ নীতির বিরোধিতা করে রবিবার আন্দোলনের ডাক দিয়েছিল পড়ুয়ারা। সেই আন্দোলনে যাতে অংশ নিতে না পারেন, তার জন্য এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ একাধিক নেতা-নেত্রীকে গৃহবন্দি করা হয়। মেহবুবা ছাড়াও গৃহবন্দিদের তালিকায় ছিলেন মেহবুবা-কন্যা ইলতিজা, শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি, পিডিপি নেতা ওয়াহিদ পারা, শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনেইদ মাট্টু। তাঁরা প্রত্যেকেই পড়ুয়াদের আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। তারপরেই তাঁদের গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

জম্মু ও কাশ্মীরের সংরক্ষণ নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছে ছাত্র সংগঠনগুলি। গত বছর বিধানসভা নির্বাচনের আগে লেফটেন্যান্ট গভর্নর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল, চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে ৬০ শতাংশ সংরক্ষণ থাকবে। বাকি অংশ বরাদ্দ থাকবে সাধারণের জন্য। কিন্তু এর জেরে বহু যোগ্য চাকরিপ্রার্থী ও পড়ুয়া বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। ওমর আবদুল্লা ক্ষমতায় আসার পরেও এই সিদ্ধান্তের বদল হয়নি। তবে বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন ওমর। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শ্রীনগরের সাংসদ এদিন সমাজমাধ্যমে লেখেন, ‘আমাকে গৃহবন্দি করা হয়েছে। বদগাঁওয়ে আমার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব গেট বন্ধ ছিল। পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভকে স্তব্ধ করার জন্য এটি কি দমনমূলক অভিযান?’

Advertisement
সম্পর্কিত সংবাদ