শ্রীনগর: জঙ্গিদমনে ফের জম্মু ও কাশ্মীরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলা চালানোর পর থেকেই ভূ-স্বর্গ থেকে জঙ্গি কার্যকলাপ মুছে দিতে দ্বিগুণ জোর লাগিয়েছে বাহিনী। সেই মতো বৃহস্পতিবারও জঙ্গিদের খোঁজে চলছিল তল্লাশি অভিযান। ‘অপারেশন ত্রাসী’-র আওতায় এদিন সকাল থেকে কিস্তওয়ারের প্রান্ত প্রান্ত চষে ফেলে নিরাপত্তা বাহিনী। সকালেই গুলির শব্দে কেঁপে ওঠে ভূ-স্বর্গ। সেনা বাহিনী জঙ্গিদের কাছে পৌঁছতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা বুলেট ছোড়ে বাহিনীও।



