Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যস্ত সময়ে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ধোঁয়া, তীব্র আতঙ্ক বিধাননগরে

ব্যস্ত সময়ে যাত্রী বোঝাই ট্রেন থেকে ধোঁয়া বেরনোর ঘটনায় আতঙ্কে চাঞ্চল্য ছড়াল বিধাননগর রেল স্টেশনে। বুধবার বিকেল পৌঁনে পাঁচটা।

ব্যস্ত সময়ে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ধোঁয়া, তীব্র আতঙ্ক বিধাননগরে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যস্ত সময়ে যাত্রী বোঝাই ট্রেন থেকে ধোঁয়া বেরনোর ঘটনায় আতঙ্কে চাঞ্চল্য ছড়াল বিধাননগর রেল স্টেশনে। বুধবার বিকেল পৌঁনে পাঁচটা। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে থিকথিক করছে উল্টোডাঙা রেল স্টেশন। আপ-ডাউন কোনো প্ল্যাটফর্মই ফাঁকা নেই। এই সময়ে শিয়ালদহগামী হাবড়া লোকাল তখন উল্টোডাঙায় ঢুকছে। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন ট্রেনে সওয়ার হতে। ঠিক এই সময়ই ট্রেনের নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে। মুহূর্তে আতঙ্ক গ্রাস করে যাত্রীদের। অনেকেই আগুন লেগেছে বলে ঘটনাস্থল ছেড়ে পালাতে চেষ্টা করেন। যার জেরে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। রেল সূত্রের খবর, ব্রেক বাইন্ডিংয়ের জন্য এই ধোঁয়া বেরত শুরু হয়। ব্রেক বাইন্ডিংয়ের অর্থ ট্রেন থামানোর জন্য চালক ব্রেক কষেছিল। তারপর গাড়ি দাঁড়িয়ে যায়। পরবর্তী সময়ে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ট্রেন চালু করার জন্য ব্রেক রিলিজ করা হয়। এক্ষেত্রে ব্রেক শু-গুলি ট্রেন চাকায় চেপে বসে। ছাড়ার সময় সেগুলি খুলে যায়। এদিন যান্ত্রিক ত্রুটির জন্য ব্রেক শু চেপে বসে গিয়েছিল, খোলেনি। চালক ট্রেন চালানোর চেষ্টা করতে চাকার সঙ্গে তীব্র ঘর্ষণে ধোঁয়া বেরতে শুরু করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও রেল কর্মীরা। অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খরব নেই। কোনো ট্রেন বাতিল করা হয়নি। খানিক পরে ওই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।   -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ