Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসকে চড়, সাফাই এসএফআইয়ের

কলেজ স্ট্রিটে পুলিসকে চড় মারার ঘটনায় ‘আত্মরক্ষা’র সাফাই দিল এসএফআই। বুধবার ধর্মঘটের দিন গ্রেপ্তার হয়েছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য।

পুলিসকে চড়, সাফাই এসএফআইয়ের
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিটে পুলিসকে চড় মারার ঘটনায় ‘আত্মরক্ষা’র সাফাই দিল এসএফআই। বুধবার ধর্মঘটের দিন গ্রেপ্তার হয়েছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তার প্রতিবাদে সেদিন দুপুরে কলেজ স্ট্রিটে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই। অভিযোগ, সেখানেই এসএফআই কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় এক পুলিস আধিকারিককে চড় মারেন। বৃহস্পতিবার এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ভিডিও দেখিয়ে বলেন, ‘বর্ণনা নিজে চিত্কার করে বলছেন, ওঁর সঙ্গে কী আচরণ করা হয়েছে। পুলিস রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। ছাত্রীদেরও সম্ভ্রম রক্ষার অধিকার রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ