Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ লক্ষ বেশি ভোট বিহারে, দাবি দীপঙ্করের

ঠিক কোন অঙ্কে বিহারে মহাগঠবন্ধন ধরাশায়ী? গণিত মেলাতে পারছেন না ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তনী তথা লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

৩ লক্ষ বেশি ভোট বিহারে, দাবি দীপঙ্করের
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক কোন অঙ্কে বিহারে মহাগঠবন্ধন ধরাশায়ী? গণিত মেলাতে পারছেন না ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তনী তথা লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। গত ১১ নভেম্বর নির্বাচন কমিশনের দেওয়া প্রেস নোট বলছে, বিহারের এবার ভোট দিয়েছে ৭ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৮৫৮ জন। কিন্তু এই কমিশনই এসআইআর পর্ব শেষে সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছিল, বিহারের ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ। এর মধ্যে নতুন ভোটারদের হিসেবও ছিল। তাহলে এই নির্বাচনে বাড়তি ৩ লক্ষ ভোটার এল কোথা থেকে? এটাই কি ‘2ab’ ফ্যাক্টর? প্রশ্ন দীপঙ্করের।

Advertisement

২০২০ সালে লিবারেশন ১২টি, সিপিএম ও সিপিআই জিতেছিল ২টি করে আসন। এবার গতবছরের চেয়ে একটি বেশি—মোট ২০টি আসলে লড়ে লিবারেশন পেল ২টি। সিপিএমের ১টি ও সিপিআই হল শূন্য। লিবারেশন বলছে, ফল সন্দেহজনক ও অপ্রত্যাশিত। সিপিএম বলছে, রেফারিই (কমিশন) ক্যাপ্টেন হয়েছে! অঙ্ক কষে বোঝানোর চেষ্টা করছেন দীপঙ্কর। তিনি বলছেন, ‘অস্বাভাবিক ফল। ব্যাখ্যা করা খুবই কঠিন। ৭০ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। প্রায় ২৪ লক্ষ লোকের নাম যুক্ত হয়েছে। তার উপরে আবার এই তিন লক্ষ! এই যে নাম যোগ ও বাদ দেওয়ার গণিত বড় ফ্যাক্টর। এছাড়া নির্বাচনের আগে হঠাত্ প্রায় ৩০ হাজার কোটি টাকা বিলিবণ্টন হয়েছে। এগুলো নজিরবিহীন।’ এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকে। তিনি বলছেন, ‘ভোট শুরু হয় এসআইআর থেকে আর শেষ হয় গণনা কেন্দ্রে। হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশের পর এবার বিহারে দেখা যাচ্ছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ