নয়াদিল্লি: শীঘ্রই ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে সিঙ্গাপুর। ইতিমধ্যে এবিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। সোমবার এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত। তিনি জানান, সম্প্রতি সামরিক পরিকাঠামো আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে জাকার্তা। তারই অংশ হিসাবে এই ভারতের সঙ্গে এই চুক্তি করেছে তারা। যদিও ক্ষেপণাস্ত্র কেনার খরচ নিয়ে কোনো তথ্য দেননি রিকো। ২০২৩ সালে সিঙ্গাপুরকে ব্রহ্মস বিক্রির ইঙ্গিত দিয়েছিল ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী সংস্থা ব্রহ্মস এরোস্পেস। সংবাদ সংস্থা রয়টার্সকে তারা জানিয়েছিল, এক্ষেত্রে চুক্তির মূল্য হতে পারে ২০ থেকে ৩৫ কোটি টাকা।



