


প্যারিস: ফরাসি ওপেনে জানিক সিনারের দুরন্ত ফর্ম অব্যাহত। পুরুষদের সিঙ্গলসে বুধবার কোয়ার্টার-ফাইনালে আলেকজান্ডার বুবলিককে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন ইতালিয়ান তারকা। ম্যাচের ফল ৬-১, ৭-৫, ৬-০। উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখান সিনার। প্রথম গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। তবে দ্বিতীয় গেমে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান বুবলিক। কিন্তু তিনি হাড্ডাহাড্ডি লড়াই করেও ৫-৭ ব্যবধানে হেরে যান। আর তৃতীয় গেমে তো প্রতিদ্বন্দ্বীকে স্রেফ উড়িয়ে দিয়েছেন সিনার। ম্যাচের পর ইতালিয়ান তারকা বলেন, ‘ছন্দ ধরে রাখতে পেরে ভালো লাগছে। সেমি-ফাইনালে যদিও লড়াইটা সহজ হবে না। কিন্তু কোর্টে সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে রয়েছি।’ মহিলাদের সিঙ্গলসে সেমি-ফাইনালে জায়গা পাকা করেছেন লয়েস বয়সিন ও কোকো গাউফ।