Bartaman Logo
১০ জুন, ২০২৬

৯৮ শতাংশের বেশি দু’হাজারের নোট ফিরে এসেছে: রিজার্ভ ব্যাঙ্ক

৯৮ শতাংশের বেশি দু’হাজারের নোট ফিরে এসেছে: রিজার্ভ ব্যাঙ্ক
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ৬ হাজার ৪৭১ কোটি টাকা মূল্যের দু’হাজারের নোট এখনও মানুষের হাতে রয়ে গিয়েছে। শনিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৩ সালের ১৯ মে ভারতের শীর্ষ ব্যাঙ্ক ঘোষণা করেছিল, দু’হাজার টাকার নোট ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ওই বছরের ৭ অক্টোবর পর্যন্ত  যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট জমা দেওয়া বা ভাঙিয়ে নেওয়ার সময়ও দেওয়া হয়। বহু মানুষ দু’হাজারের নোট জমা দিলেও এখনও যে বহু নোট বাজারে রয়ে গিয়েছে, তা রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতিতেই স্পষ্ট। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৩ এর ১৯ মে বাজারে মোট ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের ২ হাজারের নোট ছিল। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেই নোটের ৯৮.১৮ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে। তবে এখনও দু’হাজারের নোট জমা দেওয়ার সুযোগ রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ