Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ শিশুর অন্নপ্রাশন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

১২ শিশুর অন্নপ্রাশন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে পায়েস, মিষ্টি, পাঁচরকমের ভাজা সহ বিভিন্ন ধরনের খাবারে থালা সাজিয়ে ১২ জন শিশুর অন্নপ্রাশন দেওয়া হল বৃহস্পতিবার। সেইসঙ্গে ১২ জন অন্তঃসত্ত্বাকে সাধ খাওয়ানো হল। শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের একটিয়াশাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এক শিশুর মা পারুল বর্মন বলেন, আর্থিক কারণে অনেকেই তাঁর সন্তানের অন্নপ্রাশন দিতে পারেন না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেই দায়িত্ব নেওয়ায় ভালো লাগছে। এদিন শিশুদের মুখে পায়েস তুলে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যতম শিক্ষিকা গায়ত্রী চক্রবর্তী বলেন, আমরা পায়েস, ভাত, বাঁধাকপির ঘণ্ট, মাছ, মুরগির মাংস, পাঁচ রকমের ভাজা ও লাড্ডুর আয়োজন করেছিলাম। শিশুদের উপহারও দিয়েছি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ