Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিধানসভায় আরএসএসের প্রার্থনাসঙ্গীত, ক্ষমাপ্রার্থী শিবকুমার

রাজ্য বিধানসভায় আরএসএসের প্রার্থনা সঙ্গীত গেয়ে বিপাকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। দলের অন্দরে তীব্র আক্রমণের মুখে পড়ে ক্ষমা চাইলেন তিনি।

বিধানসভায় আরএসএসের প্রার্থনাসঙ্গীত, ক্ষমাপ্রার্থী শিবকুমার
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রাজ্য বিধানসভায় আরএসএসের প্রার্থনা সঙ্গীত গেয়ে বিপাকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। দলের অন্দরে তীব্র আক্রমণের মুখে পড়ে ক্ষমা চাইলেন তিনি। সেইসঙ্গে তিনি কংগ্রেসের প্রতি নিজের অটুট আনুগত্যের কথাও জানিয়েছেন। গত ২১ আগস্ট বিধানসভায় বেঙ্গালুরুতে আরসিবির বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনা নিয়ে আলোচনার সময় সঙ্ঘের প্রার্থনা সংগীত গাইতে শুরু করেন শিবকুমার। সেই ঘটনায় প্রবল শোরগোল পড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কর্ণাটক কংগ্রেসে। সোমবার উপমুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন দলের অন্যতম নেতা বি কে হরিপ্রসাদ। এর ২৪ ঘণ্টার মধ্যেই শিবকুমার বলেছেন, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। তাঁর দাবি,  ‘বিজেপিকে নিশানা করতেই আরএসএসের প্রার্থনা সংগীত গেয়েছিলাম। আমি কংগ্রেসের কর্মী হিসেবে জন্মেছি, মৃত্যুও হবে কংগ্রেস কর্মী হিসেবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ