Bartaman Logo
৯ জুন, ২০২৬

গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে তোপ শিবসেনা উদ্ধব গোষ্ঠীর

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিজেপি তথা কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে তুলোধোনা করল উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)।

গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে তোপ শিবসেনা উদ্ধব গোষ্ঠীর
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিজেপি তথা কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে তুলোধোনা করল উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)। তাদের অভিযোগ, গোয়েন্দা ব্যর্থতার কারণেই এতগুলি নিরীহ পর্যটকের প্রাণ চলে গেল। দলীয় মুখপত্র ‘সামানা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে, শুধুমাত্র পাকিস্তানকে হুমকি দিয়ে জম্মু ও কাশ্মীরের সমস্যাগুলির সমাধান হবে না। প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা নিয়েও। কটাক্ষের সুরে বলা হয়েছে, নিজেকে ‘জেমস বন্ড’ ভাবা অজিত দোভাল কোথায়?

Advertisement

শিবসেনা (ইউবিটি)-র মুখপত্রে এদিন মোদি সরকার তথা প্রাক্তন জোটসঙ্গী বিজেপির তীব্র সমালোচনা করা হয়েছে। লেখা হয়েছে, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ‘রাজনৈতিক উৎসবে’ মেতে উঠেছিল বিজেপি। কিন্তু বিশেষ মর্যাদা বাতিল করা সত্ত্বেও কাশ্মীর উপত্যকায় হিংসা কমেনি। সেখানে এখনও হিন্দুদের নিশানা বানানো হচ্ছে। ২০১৯ সালে পুলওয়ামার পর এবার পহেলগাঁওয়েও গোয়েন্দা ব্যর্থতার কারণেই জঙ্গি হামলা হল। পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর হিংসার অভিযোগ তুলে সেরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাইছে বিজেপি। কিন্তু পহেলগাঁওয়ে হিন্দু নিধনের দায় নিতে বিজেপি নারাজ। ২০১৬  সালে নোট বাতিলের পর প্রধানমন্ত্রী মোদি দাবি করেছিলেন, সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে যাবে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি ছিল, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদের অবসান হবে। কিন্তু বাস্তব হল সেখানে রোজ রক্তপাত হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ