Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহিদের  ছবি স্থগিত

পরিচালক অ্যাটলির কাছে আপাতত পাখির চোখ অল্লু অর্জুন অভিনীত সিনেমা

শাহিদের  ছবি স্থগিত
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালক অ্যাটলির কাছে আপাতত পাখির চোখ অল্লু অর্জুন অভিনীত সিনেমা। সেই কাজেই ফোকাস করছেন তিনি। সেজন্য পিছিয়ে যাচ্ছে তাঁর প্রযোজনার কাজও। অ্যাটলির প্রযোজনায় একটি ছবিতে অভিনয়ের কথা ছিল অভিনেতা শাহিদ কাপুরের। গত বছরের শেষ দিকে ছবির প্রস্তাব গিয়েছিল অভিনেতার কাছে। চিত্রনাট্য লেখার কাজও নাকি শুরু হয়েছিল। সেই ছবি এবার স্থগিত করার সিদ্ধান্ত নিলেন অ্যাটলি। শাহিদ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবা’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। পাশাপাশি অ্যাটলি পরিচালনার কাজেই মন দিতে চান। এই দুই কারণে শাহিদের ছবি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ছবির কাজ আবার শুরু হয় কি না, সেদিকে নজর থাকবে ইন্ডাস্ট্রির।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ