Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে তীব্র গরম, জারি সতর্কতা

উত্তর-পশ্চিমের শুকনো গরম হাওয়ার সক্রিয়তা ফের বাড়ছে দক্ষিণবঙ্গে। আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ পাঁচদিনের জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরমের (হট অ্যান্ড হিউমিড) সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে  তীব্র গরম, জারি সতর্কতা
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিমের শুকনো গরম হাওয়ার সক্রিয়তা ফের বাড়ছে দক্ষিণবঙ্গে। আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ পাঁচদিনের জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরমের (হট অ্যান্ড হিউমিড) সতর্কতা জারি করা হয়েছে। গরম হাওয়ার পাশাপাশি চড়া রোদ তাপমাত্রা বৃদ্ধির আরো একটি কারণ। আগামী দিনপাঁচেক ধরে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে গরমের মধ্যে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।  সব জায়গায় তাপমাত্রা বাড়লেও মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিকর গরম পড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি চলবে। সেখানে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে না। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ওইসব এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও  পশ্চিম বর্ধমানের কিছু জায়গা ছাড়া আর কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়নি।

Advertisement

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রির আশপাশে চলে এসেছে। সবথেকে বেশি তাপমাত্রা ছিল পুরুলিয়ায় (৩৮.৭ ডিগ্রি)। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। এটা এইসময়ের স্বাভাবিক তাপমাত্রা। আজ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আরো কিছুটা বেড়ে ৩৭ ডিগ্রির আশপাশে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ