Bartaman Logo
১৪ জুন, ২০২৬

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা কাশ্মীরে

পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিহত হয়েছিলেন ২৬ জন। সেই ঘটনা কাশ্মীরের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিল।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা কাশ্মীরে
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, শ্রীনগর: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিহত হয়েছিলেন ২৬ জন। সেই ঘটনা কাশ্মীরের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিল। ফলে চলতি বছরের আসন্ন স্বাধীনতা দিবসে বাড়তি সর্তক সেনাবাহিনী ও কাশ্মীর পুলিস। কোনও রকম খামতি রাখতে চাইছে না তারা।

Advertisement

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেজে উঠছে কাশ্মীর। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেনা সূত্রে খবর, গত কয়েকদিনে একাধিকবার উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে। কাশ্মীরের আইডি বিধি কুমার বিরডি জানিয়েছেন, কয়েকটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট সংখ্যক পুলিস ও আধা সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি, সিকিউরিটি চেক পয়েন্টগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে, রাত্রিবেলায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।  স্পর্শকাতর এলাকাগুলিতে কারা প্রবেশ বা প্রস্থান করছে করছে, তার উপরও নজর রাখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ