লখনউ: বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় গরমিল নিয়ে বিতর্ক অব্যাহত। তার মধ্যেই প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে ১ কোটি ‘সন্দেহজনক’ ভোটারের সন্ধান পেল নির্বাচন কমিশন। কিছুদিন পরেই যোগীরাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে এই বিপুল পরিমাণ ভোটারের খোঁজ মেলে। কমিশন সূত্রে খবর, বহু ভোটারের নাম, ঠিকানা, বর্ণ, লিঙ্গ এবং বয়স প্রায় এক। এর ফলেই ওই ভোটারদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রথম উত্তরপ্রদেশে ভোটার তালিকা খুঁটিয়ে দেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে কমিশন। আর তাতেই কয়েক কোটি ভোটারদের মধ্যে থেকে এই ‘সন্দেহজনক’দের চিহ্নিত করা সম্ভব হয়েছে। পরবর্তী পদক্ষেপ করার জন্য কমিশনকে পরামর্শও দিয়েছে



