নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আগামী সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে আজ, শনিবার জলপাইগুড়ির বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করা হল। পুরো প্রস্তুতি খতিয়ে দেখেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। পরীক্ষা যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই কাজ করছে প্রশাসন।



