Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার, মৃত ৯

ফের ইউক্রেনে মিসাইল হামলা চালাল রাশিয়া। গত কয়েক মাসের মধ্যে এতবড় হামলা হয়নি। বৃহস্পতিবার ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইউক্রেনের রাজধানীত কিয়েভে।

ফের ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার, মৃত ৯
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: ফের ইউক্রেনে মিসাইল হামলা চালাল রাশিয়া। গত কয়েক মাসের মধ্যে এতবড় হামলা হয়নি। বৃহস্পতিবার ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইউক্রেনের রাজধানীত কিয়েভে। হামলায় ছিল ঘটনায় ন’জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৭০ জন। ইউক্রেনের এয়ার ফোর্স জানিয়েছে, ৬৬টি ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। ব্যবহার করা হয়েছে ১৪৫টি ড্রোন। এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকা সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই হামলাকে ‘রাশিয়ার ন্যক্করজনক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, শুক্রবার রাজধানীতে সরকারি শোকদিবস পালিত হবে। এই হামলাকে মোটেই ভালো চোখে দেখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ তিনি বলেছেন, ‘এই হামলা অপ্রয়োজনীয়।’ পুতিনের প্রতি ট্রাম্পের বার্তা, ‘এবার থামো।’ মার্কিন আধিকারিকরাও সতর্ক করেছেন রাশিয়াকে। তাঁদের মতে, রাশিয়া ও ইউক্রেন যদি সমঝোতায় না আসে, তাহলে ট্রাম্প প্রশাসন শান্তির প্রচেষ্টা থেকে সরে আসবে। 

Advertisement

সম্প্রতি ইস্টার উপলক্ষ্যে যুদ্ধবিরতির কথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনাও অনেক দূর এগিয়েছিল। তবে জেলেনস্কি জানিয়েছিলেন, ক্রিমিয়াকে রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ ইউক্রেন। এর জন্য জেলেনস্কিকে তিরস্কার করেন ট্রাম্প। এদিন কিয়েভ ছাড়াও ইউক্রেনের আরও চারটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। জেলেনস্কি বলেন, ‘এই হামলা প্রমাণ করে শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে মস্কোর উপর।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ