সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে জঙ্গিপুর ভিসিকে ২৭ রানে হারাল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব(এফইউসি)। মঙ্গলবার বহরমপুর ওয়াইএমএ গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে এফইউসি ৩০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৪ রান করে। পরে ব্যাট করতে নেমে জঙ্গিপুর দল ৯৭ রানে আটকে যায়। এদিনের খেলার এফইউসির ক্রিস দাঁ সর্বোচ্চ ২৪ রান করে। জঙ্গিপুরের রৌণক শেখ পাঁচ ওভার বল করে ছ’জনকে আউট করে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, এদিনের খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো।



