সংবাদদাতা, বহরমপুর: সিনিয়র ফাস্ট ডিভিশন লিগে শুক্রবার গোরাবাজার সবুজ সাথীকে ৩৫ রানে হারাল বিওয়াইসিএ। সিনিয়র ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগে বিওয়াইসিএ প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে। পরে ব্যাট করতে নেমে গোরাবাজার সবুজ সাথী ৩৮ ওভারে ১৭৪ রানে সবকটি উইকেট হারায়। বিওয়াইসির দীপু প্রামাণিক ও সবুজ সাথীর সার্জেন শেখ অর্ধ শতরান করেন। একই দিনে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগের দু’টি খেলা হয়। একটি খেলায় এমসিএ-কে দু’উইকেটে হারাল এফইউসি। অপর খেলায় সিএসএ দলকে ১০ রানে হারাল কান্দি সিএ দল। শুক্রবার অনূর্ধ্ব-১৩ লিগে প্রথমে ব্যাট করতে নেমে এমসিএ ৩৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে এফইউসি ৩৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৪ রান সংগ্রহ করে। অপর খেলায় কান্দি সিএ দল ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। রান চেজ করতে মাঠে নেমে সিএসএ ১১৪ রানে দশ উইকেট হারায়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, শুক্রবার তিনটি খেলাতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দর্শকরা ম্যাচ উপভোগ করেছেন।



