সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগ চলছে। ওই প্রতিযোগিতায় বৃহস্পতিবার বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারকে বড় ব্যবধানে হারাল বান্ধব সমিতি। বান্ধব সমিতির কাছে ৩৭০ রানে পরাজিত হল বিসিসিসি। ব্যাট হাতে বান্ধব সমিতির আব্দুল মালেক শতরানের দোড়গোড়ায় আউট হয়। সে ৬৭ বলে ৯৮ রান করে। ৯৮ রানের ইনিংসে ১৪টি চার ও দু’টি ছক্কা রয়েছে। পাশাপাশি বল হাতেও সে এদিন কার্যত ম্যাজিক দেখিয়েছে। মাত্র ৬.১ ওভার বল করে মাত্র পাঁচ রান দিয়ে আটটি উইকেট ছিনিয়ে নিয়েছে।
Advertisement
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বান্ধব সমিতি নির্ধারিত ৩০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে। রানের পাহাড়ের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারের ব্যাটিং বিপর্যয় ঘটে। ১৪ ওভারেই তাদের ইনিংসের সমাপ্তি ঘটে।



