লখনউ, ১ এপ্রিল: লখনউকে ৬ উইকেটে হারাল দিল্লি। আজ, বুধবার আইপিএলের পঞ্চম ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। ম্যাচের শুরুতেই মাত্র ৭ রানের মাথায় রানআউট হন লখনউয়ের কিপার অধিনায়ক ঋষভ পন্থ। এরপর অক্ষরের বলে ১১ রানে বোল্ড হন আইডেন মার্করাম। আয়ুশ বাদোনি খাতা খোলার সুযোগই পাননি। নটরাজনের বলে কে এল রাহুলের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ০ রানে ফিরে যান। ৮ রানে নিগিডির বলে বোল্ড হন নিকোলাস পুরান। টিমের স্কোর তখন ৬৫ রানে ৪ উইকেট। তবে দলের হাল শক্ত হাতে ধরে থাকেন ওপেনার মিচেল মার্শ। কিন্তু শেষে তিনিও ৩৫ রান করে আউট হন। এরপর মুকুল চৌধুরী (১৪) এবং শাহবাজ আহমেদ (১৫) ছাড়া আর কেউই রান করতে পারেননি। মহম্মদ সামি (১), নর্ৎজে এবং মহসিন খান দুজনেই ০ রান আউট হন। ১৮.৪ ওভারেরই অলআউট হয়ে যায় লখনউয়ের টিম। দিল্লিকে ১৪২ রানের টার্গেট দেয়। দিল্লির নিগিডি এবং নটরাজন যথাক্রমে ৩টি করে উইকেট পান। ২টি উইকেট নেন কুলদীপ যাদব।



