Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ড: সিবিআইয়ের চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা পড়ল কোর্টে

আর জি কর কাণ্ডে মঙ্গলবার শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এর আগে সিবিআই যে-সমস্ত রিপোর্ট জমা দিয়েছিল তাতে যাদেরকে জেরা করা হয়েছিল, সেই নথি এদিন দেখতে চান বিচারক। আদালত সূত্রের খবর, সিবিআই মোট ৩৬ জনের বয়ান রেকর্ড করেছিল।

আর জি কর কাণ্ড: সিবিআইয়ের চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা পড়ল কোর্টে
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে মঙ্গলবার শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এর আগে সিবিআই যে-সমস্ত রিপোর্ট জমা দিয়েছিল তাতে যাদেরকে জেরা করা হয়েছিল, সেই নথি এদিন দেখতে চান বিচারক। আদালত সূত্রের খবর, সিবিআই মোট ৩৬ জনের বয়ান রেকর্ড করেছিল। যদিও এদিন নির্যাতিতার পরিবারের কৌঁসুলি অর্মত্য দে বলেন, ‘এদিন সিবিআই আদালতে যে-স্টেটাস রিপোর্ট জমা দেয়, তার অধিকাংশ বক্তব্যই আগেই আদালতে পেশ করা হয়েছে।’ তাঁর কথায়, ‘এটা ‘কপি পেস্ট’ ছাড়া কিছুই নয়।’ এদিন ওই আইনজীবী আদালতে ক্ষোভ প্রকাশসহ প্রশ্নও তোলেন, ‘সিবিআই যদি সঠিক তদন্তই করে থাকে, তাহলে কেন এই মামলায় দুই অভিযুক্ত জামিন পেয়ে গেল? তাদের বিরুদ্ধে কেন এখনও কোনও চার্জশিট পেশ করা গেল না?’ 

Advertisement

এদিন সিবিআই আদালতে জানায়, সমাজমাধ্যম ও এই মামলার বিষয়ে সিবিআইয়ের কাছে বর্তমানে যে-সমস্ত তথ্য আসছে, তা নোডাল অফিসারের  মাধ্যমে একটি সংস্থাকে দিয়ে যাচাই  করানো হচ্ছে। বিষয়টি একটু সময়সাপেক্ষ ব্যাপার বলে রিপোর্ট পেশ করতে কিছুটা সময়ও লাগছে। 
জবাবে আদালতের মন্তব্য, বিষয়টি আদালতের নজরে আনা দরকার। এই মর্মে বিষয়টি নিয়ে পিটিশন করা চাই। আদালত সেইমতোই নির্দেশ দেবে। উভয় তরফে দীর্ঘ শুনানির শেষে বিচারক সিবিআইকে পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য করেছে আগামী ১৬ জুলাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ