Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদি, ট্রাম্পের ফোনালাপে এলন মাস্কের উপস্থিতির রিপোর্ট অসত্য, মার্কিন সংবাদমাধ্যমের দাবি ওড়াল বিদেশ মন্ত্রক

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ মার্চ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ওই ফোনালাপে মার্কিন ধনকুবের শিল্পপতি এলন মাস্ক যোগ দিয়েছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়। যদিও ওই রিপোর্ট অসত্য বলে শনিবার জানিয়ে দিল কেন্দ্র।

মোদি, ট্রাম্পের ফোনালাপে এলন মাস্কের উপস্থিতির রিপোর্ট অসত্য, মার্কিন সংবাদমাধ্যমের দাবি ওড়াল বিদেশ মন্ত্রক
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ মার্চ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ওই ফোনালাপে মার্কিন ধনকুবের শিল্পপতি এলন মাস্ক যোগ দিয়েছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়। যদিও ওই রিপোর্ট অসত্য বলে শনিবার জানিয়ে দিল কেন্দ্র। 

Advertisement

ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার মোদিকে ফোন করেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আক্রমণ চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। তারপর থেকে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথমবার কথা হয়। তবে তাঁদের মধ্যে সেই আলোচনায় শিল্পপতি মাস্কের উপস্থিতি সংক্রান্ত রিপোর্ট সামনে আসায় জল্পনা শুরু হয়। দুই দেশের প্রধানদের মধ্যে আলোচনায় সরকারের অংশ না হওয়া সত্ত্বেও কীভাবে একজন মার্কিন নাগরিক অংশ নিলেন, সেই প্রশ্ন উঠছিল। সেই রিপোর্টের আবহেই শনিবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, খবরটি আমরা দেখেছি। ২৪ মার্চ শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। আগেও জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা হয়েছে দুই নেতার মধ্যে।
এর আগে অজ্ঞাত মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়, গত মঙ্গলবার মোদি ও ট্রাম্পের ফোনালাপে এলন মাস্কও অংশগ্রহণ করেন। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় সরকারের বাইরের কোনও ব্যক্তির উপস্থিতি স্বাভাবিক ঘটনা নয়। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কে অবনতির কারণে ট্রাম্প প্রশাসনে অন্তর্ভুক্ত করার পরও মাস্ককে সরিয়ে দেওয়া হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়, মাস্ক বৈঠকে অংশ নিলেও কেন তাঁকে রাখা হয়েছিল বা তিনি কিছু বলেছেন কি না, সেসব স্পষ্ট নয়। তবে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মাস্কের উপস্থিতি সংক্রান্ত সেই রিপোর্ট এদিন খারিজ করে দেওয়া হল। এর আগে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন পেয়েছি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ মত বিনিময় হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ