নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন ছবি ‘হির এক্সপ্রেস’ প্রথম গান ‘ভে রাঞ্ঝানা’ মুক্তি পেল। এই গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ফিল্মকে ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বেড়ে গিয়েছে। এ ভি সারার সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন সীমার কাউর ও নবি স্রান। গত ১০ জুন ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের উত্সাহ খুবই বেড়ে যায়। গানটির কথা লিখেছেন হরমনজিত্। কোরিওগ্রাফ করেছেন বিপিন। গায়িকা সীমার বলেন, ‘হির এক্সপ্রেস ছবিটি হৃদয় দিয়ে তৈরি। সেখানে এই গানটি খুব সুন্দর খাপ খেয়ে যায়। গানটা প্রথম শোনার পর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।’ গানের ভিডিওতে দিভিতা জুনেজা ও প্রীত কামানিকে অভিনয় করতে দেখা যাবে।



