Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ প্রক্রিয়া: নয়া আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

নয়া নিয়োগ প্রক্রিয়ার প্রকাশিত তালিকায় যোগ্য অথচ চাকরিহারা প্রার্থীদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশের দাবিতে দায়ের হওয়া মামলায় সাড়া দিল না কলকাতা হাইকোর্ট।

নিয়োগ প্রক্রিয়া: নয়া আবেদনে সাড়া দিল না হাইকোর্ট
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নয়া নিয়োগ প্রক্রিয়ার প্রকাশিত তালিকায় যোগ্য অথচ চাকরিহারা প্রার্থীদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশের দাবিতে দায়ের হওয়া মামলায় সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। এর আগে একাধিকবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। কিন্তু যাঁরা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, এমন প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়নি। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই নিয়ে আবেদন জানানো হয়। কিন্তু এনিয়ে কোনও নির্দেশ দেননি বিচারপতি। বুধবার এসএসসি-র হয়ে সওয়ালে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি। যাঁরা যোগ্য, তাঁরা এখনও চাকরি করছেন। প্রতিদিন একেক জন একেকটা দাবি নিয়ে হাইকোর্টে আসবে কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে হবে। অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনও নির্দেশ দেবেন না। নতুন নিয়োগে যদি কোনও টেন্টেড প্রার্থী ঢুকে পড়েন, সেটা প্রমাণ করতে পারলে, তাঁর নাম নিয়োগের তালিকা থেকে বাদ পড়বে।’ এসএসসির যুক্তি মেনেই আবেদনে সাড়া দেয়নি আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ