Bartaman Logo
২৯ মে, ২০২৬

জেলে ঘুমোতে দেওয়া হচ্ছে না, জামিন আর্জিতে দাবি রন্যার

গত সপ্তাহে সোনা পাচারের অভিযোগে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। বিদেশ থেকে প্রায় ১৪ কেজি সোনা পাচারের সময় ধরা পড়েন তিনি।

জেলে ঘুমোতে দেওয়া হচ্ছে না, জামিন আর্জিতে দাবি রন্যার
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০

বেঙ্গালুরু: গত সপ্তাহে সোনা পাচারের অভিযোগে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। বিদেশ থেকে প্রায় ১৪ কেজি সোনা পাচারের সময় ধরা পড়েন তিনি। গ্রেপ্তারের পর থেকেই জেলে দিনরাত কাটছে অভিনেত্রীর। ইতিমধ্যে তাঁকে ১৮ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশের বিরুদ্ধে বিশেষ আদালতে জামিনের আবেদন জানান অভিনেত্রী। গ্রেপ্তারের পর থেকে জেলে তাঁর ঘুমনোর অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে  বুধবার আদালতে অভিযোগ করেন। শুধু তাই নয়, মৌখিকভাবে হেনস্তা ও হুমকি 

Advertisement

দেওয়া হচ্ছে। আদালতে অভিনেত্রী কাঁদতে কাঁদতে বলেন, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রয়োজনীয় ঘুম না হওয়ায় তাঁর চোখের নীচে কালো দাগ হয়ে 
গিয়েছে। যদিও এদিনের মতো শুনানি মুলতুবি করে দেন বিচারক। আগামী ১৪ মার্চ তাঁর জামিনের আর্জির ফের শুনানি হবে। এদিকে সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, গত ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন অভিনেত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁর 
কাছে কোনও করযোগ্য জিনিস নেই বলে শুল্ক অফিসারদের কাছে দাবি করেন অভিনেত্রী। তবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করতেই ধরা পড়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে থাকা ১৪ কেজির বেশি সোনা। যার বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকারও বেশি। -ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ