Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রামায়ণের অনুষ্ঠান বাতিল, ইরান যুদ্ধের জের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। এই আবহে ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ছবির অনুষ্ঠান পিছিয়ে দিলেন নির্মাতারা। আগামী ২৬ মার্চ রামনবমীর দিন ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আসার কথা ছিল।

রামায়ণের অনুষ্ঠান বাতিল, ইরান যুদ্ধের জের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। এই আবহে ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ছবির অনুষ্ঠান পিছিয়ে দিলেন নির্মাতারা। আগামী ২৬ মার্চ রামনবমীর দিন ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আসার কথা ছিল। তবে তা বাতিল করা হচ্ছে। জানা গিয়েছে, মার্চের পরিবর্তে এখন মে মাসে মুক্তি পাবে ছবির চরিত্রদের প্রথম লুক। চলতি বছর অক্টোবরে মুক্তির কথা ছবিটি। ইতিমধ্যে শ্যুটিংও শেষ হয়েছে বলে খবর। বর্তমানে ‘রামায়ণ: পার্ট টু’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নির্মাতারা। ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। তাঁর সঙ্গে পবনপুত্রের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। দ্বিতীয় পর্বের জন্য মুম্বইয়ে তাঁদের শ্যুটিং চলছে। শোনা যাচ্ছে, ছবির ফাইনাল এডিট নাকি দেখবেন পরিচালক ক্রিস্টোফার নোলান। চরিত্রদের লুক প্রকাশের অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ