Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সুজিতের পরিচালনায় রাজকুমার

অন্য ধরনের গল্পের প্রতি চিরকাল আলাদা টান অনুভব করেন অভিনেতা রাজকুমার রাও। সেকারণে সুজিত সরকারের পরিচালনায় কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি।

সুজিতের পরিচালনায় রাজকুমার
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অন্য ধরনের গল্পের প্রতি চিরকাল আলাদা টান অনুভব করেন অভিনেতা রাজকুমার রাও। সেকারণে সুজিত সরকারের পরিচালনায় কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। শোনা যাচ্ছে, একটি কমেডি ছবি পরিচালনা করতে চলেছেন সুজিত। সেখানেই নাকি রাজকুমারকে কাস্ট করেছেন পরিচালক। এই ছবিতে নাকি দু’জন নায়ক থাকবেন। রাজকুমার ছাড়া আরও এক নায়কের খোঁজ করছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে চলতি বছর জুলাই থেকে শুরু হবে শ্যুটিং। দীর্ঘদিন ধরেই রাজকুমারের সঙ্গে আলোচনা করছেন সুজিত। অবশেষে চূড়ান্ত হয়েছে চিত্রনাট্য। ‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ কাফে’, ‘পিকু’, ‘অক্টোবর’-এর মতো ছবি পরিচালনা করেছিলেন সুজিত। তাঁর পরিচালনায় অভিষেক বচ্চনের ‘আই ওয়ান্ট টু টক’ বক্স অফিসে সাফল্য না পেলেও দর্শক, সমালোচক মহলের মন জয় করেছিল। রাজকুমারের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে পরিচালক কী উপহার দেন, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। বর্তমানে অভিনেতা ব্যস্ত দীনেশ বিজানের ‘ভুল চুক মাফ’ নিয়ে। অনেক টানাপোড়েনের পর আজ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ