Bartaman Logo
২৯ মে, ২০২৬

ফের রাজস্থান, স্কুলের গেট ভেঙে পড়ে মৃত্য শিশু পড়ুয়ার

ফের রাজস্থানের স্কুলে প্রাণ গেল পড়ুয়ার। সোমবার জয়সলমিরের একটি সরকারি স্কুলের প্রধান গেটের পিলার ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হল ছয় বছরের ওই পড়ুয়ার।

ফের রাজস্থান, স্কুলের গেট ভেঙে পড়ে মৃত্য শিশু পড়ুয়ার
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০

জয়পুর: ফের রাজস্থানের স্কুলে প্রাণ গেল পড়ুয়ার। সোমবার জয়সলমিরের একটি সরকারি স্কুলের প্রধান গেটের পিলার ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হল ছয় বছরের ওই পড়ুয়ার। গুরুতর জখম এক শিক্ষক। গত শুক্রবারই ঝালাওয়ারে সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল সাত পড়ুয়ার। সেই ঘটনার পরই স্কুল ভবনগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল রাজ্যের বিজেপি সরকার। কিন্তু সেই কাজ শুরুর আগেই আবার দুর্ঘটনা। জয়সলমিরের পুলিস সুপার অভিষেক শিবহারে জানান, রামগড় এলাকার ওই স্কুলটিতে ছুটির সময় প্রধান ফটকের একাংশ ভেঙে 

Advertisement

পড়ে। পড়ুয়ারা ও শিক্ষকরা তখন ওই ফটক পেরিয়েই স্কুলের বাইরে বেরচ্ছিলেন। এরইমধ্যে মধ্যে আরবাজ খান নামে ওই পড়ুয়া ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অশোককুমার সোনি নামে এক শিক্ষক জখম হয়েছেন। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এদিকে, ঘটনার পরই মৃত ছাত্রের দেহ নিয়ে স্কুলের বাইরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অভিভাবকরা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। প্রাথমিক তদন্তের পর প্রশাসনের অনুমান, প্রবল হাওয়াতেই স্কুলের গেটটি ভেঙে পড়েছে। এদিকে, ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এদিন তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, এখন বর্ষা চলছে। তাই ফের স্কুলে দুর্ঘটনায় যাতে কোনও শিশুর মৃত্যু না হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে।
এদিকে, ঝালাওয়ারের ঘটনার পর ভগ্নপ্রায় স্কুলভবনগুলিকে চিহ্নিত করে ভেঙে ফেলার কাজে নামছে রাজস্থান সরকার। এর জন্য জিআইএস-ম্যাপিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। এছাড়া সাড়ে সাত হাজার সরকারি স্কুল সংস্কারের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার।

সম্পর্কিত সংবাদ