নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে বেশ ভারী বৃষ্টি হয়েছে। এরপর নিম্নচাপটি দক্ষিণ ঝাড়খণ্ডের উপর সরে গিয়েছে বৃহস্পতিবার সকালে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও সরে ছত্তিশগড়ের দিকে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আপাতত কমবে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আগামী সোমবার নাগাদ দুই ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলার কিছু জায়গায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।



