আমেদাবাদের ডিআরএম পদে রেলমন্ত্রীর ওএসডি
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) বেদ প্রকাশকে আমেদাবাদের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) হিসেবে নিয়োগ করল রেল। মন্ত্রীর পরবর্তী ওএসডি হিসেবে নিযুক্ত হলেন শিবাজি সুতার। প্রসঙ্গত, শিবাজি দীর্ঘদিন পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দায়িত্ব সামলেছেন। মাঝে তাঁকে কয়েক বছরের জন্য রেল বোর্ডে নিয়ে আসে কেন্দ্র। কমিউনিকেশন অ্যান্ড পাবলিসিটির অন্যতম অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়। ফের কিছুদিনের জন্য তাঁকে অন্য গুরুদায়িত্ব দিয়ে পশ্চিম রেলে পাঠানো হয়। এবার একেবারে রেলমন্ত্রীর ওএসডি হিসেবেই নয়াদিল্লির রেলভবনে ফিরছেন শিবাজি সুতার। মোট ৩২টি ডিভিশনের ডিআরএমকে বদলি করেছে রেলমন্ত্রক। আলিপুরদুয়ারের নতুন ডিআরএম হচ্ছেন প্রদীপকুমার মোহান্তি, হাওড়ায় আসছেন বিশাল কাপুর, আসানসোল ডিভিশনের দায়িত্ব পাচ্ছেন জয়ন্ত কুমার, খড়্গপুরে ললিতমোহন পান্ডে।

Advertisement