অনুমতি ছাড়াই সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল, জোড়া এফআইআর দিল্লি পুলিশের
  • ১৩ অক্টোবর, ২০২৬ ১৩:৫৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ অক্টোবর: দাবি একটাই, জ্ঞানেশ কুমারের ইস্তফা। এই ইস্যুতে গত কয়েক দিন থেকে বিক্ষোভে উত্তাল দিল্লি। গতকাল, সোমবার আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল সুপ্রিম কোর্ট অভিমুখে। যার নেতৃত্বে ছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে অন্যতম মুখ রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী, নেহা বোরা, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলকে কেন্দ্র করে দু’টি এফআইআর দায়ের হল থানায়। বারাখাম্বা ও তিলক মার্গ থানায় এগুলি দায়ের হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

দিল্লি পুলিশের এক শীর্ষকর্তার দাবি, ১২ অক্টোবরের মিছিলের জন্য বিরোধী জোট ইন্ডিয়ার নেতাদের কোনো অনুমতি ছিল না। শুধু তাই নয়, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বাধা, ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায় বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।
এর মধ্যেই আজ, মঙ্গলবার বিকেলে বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদদের নিজের বাসভবনে বৈঠকে ডাকলেন রাহুল গান্ধী। বিরোধী শিবিরের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।