Bartaman Logo
১০ জুন, ২০২৬

জোট নিয়ে চর্চা রাহুল-তেজস্বীর

বিহার ভোটের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। আরম্ভ হয়ে গেল আসন সমঝোতার আলোচনাও। আগামী ২৪ এপ্রিল পঞ্চয়েতিরাজ দিবস।

জোট নিয়ে চর্চা রাহুল-তেজস্বীর
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার ভোটের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। আরম্ভ হয়ে গেল আসন সমঝোতার আলোচনাও। আগামী ২৪ এপ্রিল পঞ্চয়েতিরাজ দিবস। ওইদিন বিহারের মধুবনীতে সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তার আগেই বিরোধী ‘মহাজোটে’র সভা করা যায় কি না, তা নিয়ে মঙ্গলবার দিল্লিতে আলোচনা করলেন রাহুল গান্ধী এবং আরজেডির তেজস্বী যাদব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবন ১০ রাজাজি মার্গের বাংলোয় ওই বৈঠক হয়। খাড়্গেও সেখানে উপস্থিত ছিলেন। উভয়পক্ষই সভা করার ব্যাপারে রাজি। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই জানিয়েছেন তেজস্বী। খাড়্গে বলেছেন, গতবারের মতো এবারই জোট করেই লড়বে কংগ্রেস-আরজেডি। সঙ্গে থাকবে বাম দলগুলিও। নতুন করে যুক্ত হবে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি। ফলে মহাজোটের শরিক সংখ্যা বাড়ছে। তাই আসন ভাগাভাগি সঠিকভাবে করতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ